1. pcumilla30@gmail.com : Suzan :
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অমান্য করায় হসপিটাল সাময়িকভাবে বন্ধের ঘোষণা - প্রথম কুমিল্লা
July 31, 2026, 6:38 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অমান্য করায় হসপিটাল সাময়িকভাবে বন্ধের ঘোষণা

  • Update Time : Wednesday, June 26, 2024
  • 266 Time View

স্টাফ রিপোর্টার ||

কুমিল্লা জেলা বরুড়া উপজেলা মৌলভীবাজারে অবস্থিত ফেয়ার হসপিটালটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫জুন) বিকালবেলা কুমিল্লা জেলা সিভিল সার্জন পরিদর্শনে আসলে তারা নানা রকম ত্রুটি পাওয়াতে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন।

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম বলেন, ওটি, ল্যাব ও বর্জব্যবস্থাপনা সমস্যা থাকার কারনে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বরুড়া পৌর সদরের এই হাসপাতালটিতে দীর্ঘদিন পরিচালনা পরিষদ নেই। মালিকদের মধ্যে একাধিক মামলা, অতীতে ডাক্তার লাঞ্চনা, ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হসপিটাল ভাংচুরসহ বেশকিছু অনিয়মের অভিযোগ রয়েছে বরুড়া ফেয়ার হাসপাতালে। ফেয়ার হসপিটালে বিভিন্ন অনিয়মের কারণে দীর্ঘদিন যাবত মালিকদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে। ফেয়ার হসপিটাল নিয়ে একাধিক মামলা চলমান।

উল্লেখ্য, এই বছরের জানুয়ারি মাসে শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে নানা অনিয়মের অভিযোগে তথা বিভিন্ন বিষয়ে অব্যবস্থাপনার কারণে বরুড়ার ফেয়ার হাসপাতালটিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং যে সকল বিষয়ে ব্যত্যয় হয়েছে সেটি ঠিক করার জন্য এক মাসের সময় বেঁধে দেওয়া হয়। ঐদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা।

ঐ সময়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন, বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল ইসলাম সোহেল এবং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host