1. pcumilla30@gmail.com : Suzan :
ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের গণসংযোগে জনতার ঢল - প্রথম কুমিল্লা
July 31, 2026, 8:07 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের গণসংযোগে জনতার ঢল

  • Update Time : Thursday, July 11, 2024
  • 429 Time View

স্টাফ রিপোর্টার ||

বরুড়া উপজেলা ভবানিপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানের নেতৃত্বে বরুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল উপজেলা ভবানীপুর ইউনিয়নে সারাবিকেল গণসংযোগ করেন। ইউনিয়ন আওয়ামীলীগের গণসংযোগে মানুষের ঢলে রূপান্তর ঘটে। কারন সকলের প্রিয় নেতা, সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল এই গণসংযোগে অতিথি হিসাবে ছিলেন।

বিকাল সাড়ে ৩টায় ভবানিপুর ইউনিয়নের জালগাঁও মার্কেট থেকে গণ সংযোগ শুরু করেন। তারপর বাতাইছড়ি নতুন বাজার, পুরাতন বাজার, উত্তর দীঘলী মার্কেট ও সন্ধা সাড়ে ৭টায় এগারোগ্রামের মন্তু মার্কেট এসে শেষ হয়। এই গণ সংযোগে অনুষ্ঠান সঞ্চলনা করেন ভবানিপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান। তিনি বলেন, এমপি নজরুল রাজনীতির মাঠে আছেন, মাঠে থাকবেন।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক সোলমান মজুমদার ও আঃ ওয়াদুদ। পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আঃ রশিদ, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র বক্তার হোসেন বখতিয়ার। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব এজিএস শাহজাহান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান শাহিন। উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম তালুকদার মমিন।

অন্যদিকে ইউনিয়ন পর্যায়ে উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল বাসার, যুবলীগ নেতা বিল্লাল মেম্বার, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ।

আরও উপস্থিত ছিলো ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host