1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
April 16, 2026, 6:35 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

বরুড়ায় আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, July 17, 2024
  • 266 Time View

সুজন মজুমদার ||

কুমিল্লার বরুড়ায় আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুলাই মঙ্গলবার বেলা ১১টা আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ সাইফুল ইসলাম (দুদু) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নিজামুল করিম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সাইফুল ইসলাম মজুমদার, বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজ আহমেদ, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান বাহাদুর, বরুড়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী।

বেগম জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ রুহুল কুদ্দুছ সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আবদুস সালাম, শিলমুড়ি দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফারুক হোসেন ভুইয়া, বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জিয়াউল কায়সার, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম মিঠু, ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,  আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ চন্দ্র ঘোষ, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মোঃ সোলেমান মিয়াসহ অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host