1. pcumilla30@gmail.com : Suzan :
এই দেশ আমার-আপনার সবাই সনাতন ধর্মাবলম্বীদেরকে পাহারা দিয়ে রাখতে হবেঃ জাকারিয়া তাহের সুমন - প্রথম কুমিল্লা
August 1, 2026, 10:28 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

এই দেশ আমার-আপনার সবাই সনাতন ধর্মাবলম্বীদেরকে পাহারা দিয়ে রাখতে হবেঃ জাকারিয়া তাহের সুমন

  • Update Time : Monday, August 12, 2024
  • 339 Time View

সুজন মজুমদার ||

কুমিল্লার বরুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ই আগষ্ট সোমবার বিকাল ৪টায় বরুড়া শ্রী শ্রী নৃসিংহ দেববাড়ী ও জগন্নাথ মন্দিরে সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কুমিল্লা ০৮(বরুড়া)’র সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব (অবঃ) মনিন্দ্র কিশোর মজুমদার।

অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন বিশিষ্ট হিন্দু নেতা রতন কর্মকার। বরুড়া উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বাবু তপন বনিক ও রাজন ভৌমিকের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাউসার আলম সেলিম, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ৪ বারের চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ জহিরুল হক স্বপন , বরুড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ, সহসভাপতি মোঃ আমির হোসেন ভুঁইয়া, শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি কার্তিক দেবানাথ বরুড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ তপন ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি দ্বীপক ভৌমিক, সারদ আঞ্জলী ফোরামের সভাপতি বিনয় ভুষণ সাহা, নৃসিংহদেব বাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক বাবু সুদর্শন ভদ্র, হিন্দু নেতা দিলীপ সাহা প্রমুখ।

প্রধান অতিথি বক্তবে বলেন, আগামী দিনে বরুড়া সনাতন ধর্মাবলম্বী সকল মানুষ নিশ্চিন্তে বসবাস করবে। বরুড়া উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ সনাতন ধর্মালম্বীদের পাহারা দিয়ে রাখবে। আপনারা এই দেশের নাগরিক, আমরাও নাগরিক। সবাই স্বাধীন ভাবে বসবাস করবেন।
বরুড়া কে সুন্দর রাখার দায়িত্ব সকলের। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করুন। কোন চাঁদা কাউকে দিবেন না। আমার বাবা মরহুম এমপি এ,কে এম আবু তাহর এ জগন্নাথ মন্দিরের জায়গা রক্ষা করে দিয়েছেন। আজ এতো বছর পর আপনার বলেছেন। সেই জন্য আপনাদের কে ধন্যবাদ জানাই। আমরা সকলে মিলেমিশে বরুড়ায় থাকতে চাই।এ সময় সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা করতালী দিয়ে এ কথা কে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host