1. pcumilla30@gmail.com : Suzan :
সিলেন্ডার গ্যাসের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করলো ছাত্রদল - প্রথম কুমিল্লা
April 16, 2026, 4:24 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

সিলেন্ডার গ্যাসের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করলো ছাত্রদল

  • Update Time : Saturday, August 24, 2024
  • 350 Time View

সুজন মজুমদার ||

 

এলপিজি গ্যাস (সিলেন্ডার গ্যাস) দাম ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছে কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের ছাত্রদল।

শনিবার (২৪ আগষ্ট) সকাল ১১টায় কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের একবাড়িয়া বাজারে মনিটরিং করেন তারা।

 

একবাড়িয়া বাজারে দেখা যায়, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিতের নেতৃত্বে এলপিজি গ্যাসে (সিলিন্ডার গ্যস) মূল্যতালিকা দেখছেন। তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা। এ সময় তারা বাজারের সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন, নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন। এ ছাড়া অযথা সিলিন্ডার গ্যাসের মূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিত বলেন, আমরা যখন শোনতে পেলাম সিলিন্ডার গ্যাসের বোতল বাইশ থেকে তেইশ শত টাকা। তখনি সিদ্ধান্ত নিলাম দাম নিয়ন্ত্রণ করতে হবে। কিছু অসাধু ব্যবসায়িদের কারনে জনসাধারণ ভোগান্তিতে পড়ে। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এইজন্যই আমরা একবাড়িয়া বাজারে মনিটরিং করি। ব্যবসায়িরা আমাদের জানিয়েছেন এখন থেকে সীমিত মুনাফায় বিক্রি করবেন।

এই সময় উপস্থিত ছিলেন আদ্রা ইউনিয়ন বিএনপির নেতা পারভেজ মাস্টার। ইউনিয়ন যুবদলের নেতা মিলন হোসেন, মাসুদ হোসেন ও তোফাজ্জল হোসেন তালুকদার। ভাউকসার ইউনিয়ন যুবদল নেতা শরীফ হোসেন ও জহির হোসেন। আদ্রা ইউনিয়ন ছাত্রদলের নেতা সালেহ ভূইয়া, শিহাব পাটোয়ারী, রাজু মিয়াজি, রবিউল আলম ও শিমুল হোসেনসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host