1. pcumilla30@gmail.com : Suzan :
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  - প্রথম কুমিল্লা
August 1, 2026, 10:13 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

  • Update Time : Monday, December 9, 2024
  • 211 Time View
কুমিল্লা সংবাদদাতা ||
সবাই মিলে গড়বো দেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে  বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯ই ডিসেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি -ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, স্ট্যান্ডার্ড গ্রুপের কর্মকর্তা কামরুজ্জামান রিমন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাকিলা জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য মাষ্টার আবদুস সাত্তার,মহিদপুর ডাঃ রুহুল আমিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ এয়াছিন মিয়া,
বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, বরুড়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার। এসময় উপস্থিত ছিলেন রক্তঋণ প্রবাসী ফোরাম ও গাজী ওয়াহিদুল ইসলাম ফাউন্ডেশন এর সভাপতি গাজী ওয়াহিদুল ইসলাম, বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থাার চেয়ারম্যান স্বপন মজুমদার, উপজলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুজিনা খন্দকার, নির্বাহী সদস্য আবদুল মমিন সওদাগর, মোঃ শরীফ উদ্দিন।
এদিন দূর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় বিষয়ে বক্তব্য প্রতিযোগীতায় অংশগ্রহণে  ঝলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী  হৃদয়, তলাগ্রূম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী  তাসফিয়া, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী  জুয়েল হোসেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনিছা ইবনাথ, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী  শ্রেয়া মজুমদার, ঝলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী  মোঃ সাজ্জাদ হোসেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারাবী ভুঁইয়া, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উত্তরা নন্দী, ঝলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মীম ও জাহিদ। শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী ও বিজয়ী সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শুরুতে বরুড়া থানা রোড থেকে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি অনুষ্ঠিত হয় এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host