1. pcumilla30@gmail.com : Suzan :
আড্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন নাজিম উদ্দীন মুন্সি - প্রথম কুমিল্লা
April 16, 2026, 4:25 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

আড্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন নাজিম উদ্দীন মুন্সি

  • Update Time : Sunday, December 15, 2024
  • 292 Time View

সুজন মজুমদার ||

বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা – ৮ (বরুড়া) এর সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আড্ডা ইউনিয়ন বিএনপির সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের বাস ভবনে আড্ডা ইউনিয়ন বিএনপি সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে আড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর উল্ল্যাহ চৌধুরীকে সভাপতি, জাহাঙ্গীর মিয়া ও আবুল কালামকে সহ সভাপতি, আড্ডা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক, মনির হোসেন ও নাজিম উদ্দীন মুন্সিকে যুগ্ম সাধারণ সম্পাদক ও কাজী শরীফকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

আড্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন আড্ডা ইউনিয়নের খাটলা মুন্সি বাড়ির মৃত ডাঃ সামছুল হকের ছেলে মোহাম্মদ নাজিম উদ্দিন মুন্সী। তিনি আড্ডা হাই স্কুল এবং আড্ডা ডিগ্রি কলেজে ছাত্রদলের রাজনীতি সম্পৃক্ত হয়ে রাজনীতিতে পা রাখেন। পরবর্তী ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের নেতৃত্বের ভুমিকা পালন করেন। গতকাল ১৪ (ডিসেম্বর) শনিবার তাকে ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করেন বরুড়ার সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।

মোহাম্মদ নাজিম উদ্দীন মুন্সি আড্ডা ডিগ্রি কলেজ থেকে ১৯৯৯ সালে বিএসএস ডিগ্রি শেষ করেন। তারপরে তিনি রাজনীতি, চাকরী এবং বর্তমানে একজন সফল ব্যবসায়ী। কুমিল্লা ইপিজেডে সিএন্ডএফ ব‍্যাবসা সাথে জড়িত। পাশাপাশি কুমিল্লা ইপিজেড সি এন্ড এফ এজেন্ট এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

 

ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ নাজিম উদ্দীন মুন্সিকে 

মি. নাজিম বলেন, আমি রাজনীতি করি। এখানে কোন চাওয়া-পাওয়া কিছু নেই। রাজনীতি মাধ্যমে এলাকার মানুষের সহযোগিতা ও শুভাকাঙ্ক্ষী হিসাবে এবং মানুষের বিপদআপদে পাশে থাকা।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির
বিএনপির সিনিয়র সহসভাপতি কাউছার আলম সেলিম, সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোলসহ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কমিটির নতুন পদ পাওয়া সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আড্ডা ইউনিয়ন বিএনপিসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host