1. pcumilla30@gmail.com : Suzan :
আড্ডা বিএনপির মতবিনিময় সভা ও শহীদ শাখাওয়াত স্মৃতি সংঘের উদ্বোধন - প্রথম কুমিল্লা
April 16, 2026, 6:22 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

আড্ডা বিএনপির মতবিনিময় সভা ও শহীদ শাখাওয়াত স্মৃতি সংঘের উদ্বোধন

  • Update Time : Sunday, January 19, 2025
  • 223 Time View

সুজন মজুমদার ||

বরুড়া উপজেলা আড্ডা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি কৃর্তক মতবিনিময় সভা ও শহীদ শাখাওয়াত স্মৃতি সংঘের উদ্বোধন আয়োজন করা হয়।

যাদের উদ্যোগে শহীদ সাখাওয়াত হোসেন স্মৃতি সংঘ সংগঠন প্রতিষ্ঠাতা যাত্রা শুরু হয়। তারা হলেন আ: বাতেন মুন্সী, শাহ নেওয়াজ মিঠু, কজী শরিফুর আহমদ, মিজানুর রহমান, রুহুল আমিন, নূরুল আমিন, মোস্তফা কামাল, মাহবুব মুন্সী, নূরুজ্জামান, জয়নাল আবেদীন, আনেয়ার হোসেন, নাছির হোসেন ও সাইদুল ইসলাম শিপু।

শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় আড্ডা কলেজ মাঠে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আড্ডা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সঞ্চলনা করেন শাহ নেওয়াজ মিঠু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নরুল ইসলাম নুরু, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিত।

শহীদ সাখাওয়াত হোসেনের মরণ কাতর মুহুর্তে স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই অশ্রু শিখতে হয়েছেন। বক্তরা বলেন, মনে পড়ে
১৮ ডিসেম্বর ২০১৮ সালের কথা। সেদিন ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রশাসন রাতের ভোট আয়োজনে বাধা প্রদান করে আড্ডা ইউনিয়নবাসী। ঐ দিন বিএনপি’র নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলি চালায়। নিশংস ঐ কালো রাতে প্রশাসনের গুলিতে নিহত হয় বরুড়া উপজেলা আড্ডা ইউনিয়নের পূর্ব আড্ডা আবু তাহেরের ছেলে যুবদল নেতা সাখাওয়াত হোসেন। আহত হয় অর্ধশত বিএনপি’র নেতাকর্মী। ঐ দিন আড্ডা ইউনিয়নবাসি এক নির্মম কাল রাতের সাক্ষী।

এই সময় আরও বক্তব্য রাখেন নাজিম উদ্দীন মুন্সি, মহিবুল্ল্যাহ মীর, নেয়ামত উল্ল্যাহ, মিজানুর রহমান ও শহিদুল ইসলাম শিপু।

আড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আড্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্ল্যাহ চৌধুরী সমন্বয় শহীদ সাখাওয়াত হোসেন স্মৃতি সংঘ আহত নিহত স্বরণ রাখার জন্য ক্রেস্ট প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা সাইফুল ইসলাম, আড্ডা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দিদার হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host