1. pcumilla30@gmail.com : Suzan :
নরিন্দ্রপুর নোয়াদ্দা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
April 16, 2026, 6:29 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

নরিন্দ্রপুর নোয়াদ্দা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : Friday, March 14, 2025
  • 201 Time View

 

সুজন মজুমদার ||

বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের নরিন্দ্রপুর নোয়াদ্দা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির মতবিনিময় সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মাস্টার আফজাল হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওয়াহিদুল ইসলাম ভুইয়ার কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি প্রধান অতিথি ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন।

উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি, পেরপেটি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি সোহেল পারভেজ মজুমদারকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

মত বিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে নরিন্দ্রপুর গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন আদ্রা ইউনিয়ন পরিষদের সদস্য জসীম উদ্দিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেরপেটি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি সোহেল পারভেজ মজুমদার।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
নরিন্দ্রপুর নোয়াদ্দা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি, নোয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন। শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।

এই সময় উপস্থিত ছিলেন আদ্রা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম বেপারী, শাকপুর স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আদ্রা ইউনিয়ন পরিষদের সদস্য নজির আহমেদসহ নরিন্দ্রপুর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। মোনাজাত শেষে ইফতার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host