1. pcumilla30@gmail.com : Suzan :
প্রস্তাবিত ঝলম ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্থান পরিদর্শন - প্রথম কুমিল্লা
September 17, 2026, 12:51 am
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

প্রস্তাবিত ঝলম ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্থান পরিদর্শন

  • Update Time : Wednesday, September 3, 2025
  • 154 Time View

সুজন মজুমদার ||

স্থানীয় জনগণের প্রস্তাবিত ঝলম ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন কুমিল্লা জেলার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ।

সোমবার (২রা সেপ্টেম্বর) বিকালে বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ঝলম বাজার সংলগ্ন ও বরুড়া সরকারি হসপিটালের নামে বরাদ্দকৃত ৭৬ শতক জায়গা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, ঝলম ইউনাইটেড ক্লাবের আহবায়ক নিজামুল হক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঝলম ইউনাইটেড ক্লাবের আহবায়ক নিজামুল হক বলেন, এই হাসপাতালটি নির্মিত হলে ঝলমসহ আশপাশের এলাকার মানুষ অত্যন্ত উপকৃত হবে। এটি পাকিস্তান আমল থেকে সরকারি স্বাস্থ্যখাতে বরাদ্দকৃত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, বর্তমানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ একই স্থানে জায়গায় আছে এবং ইউনিয়ন সাব-সেন্টারটি সেখানে কার্যরত রয়েছে। আমরা দেখতে গিয়েছি কোন স্থাপনা করা যায় কিনা? পরবর্তী আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিকটে রিপোর্ট পাঠাবো। স্থানীয় জনগণ ২০-সয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের দাবি জানাচ্ছেন।

জেলার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, এই জায়গাটি হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত বলে মনে হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে পরবর্তী কার্যক্রম শুরু করা যেতে পারে। তারা ২০ শয্যা হসপিটালের জন্য আবেদন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host