1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ার দিঘলগাঁও গ্রামে বিএনপির লিফলেট বিতরণ - প্রথম কুমিল্লা
April 16, 2026, 4:28 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

বরুড়ার দিঘলগাঁও গ্রামে বিএনপির লিফলেট বিতরণ

  • Update Time : Wednesday, October 22, 2025
  • 104 Time View

সুজন মজুমদার ||

সকালের শান্ত আলোয় কুমিল্লা জেলা বরুড়া উপজেলা ১০নং উঃ শিলমুড়ী ইউনিয়নের দিঘলগাঁও যেন এক ভিন্ন দৃশ্য। হাতে লিফলেট, মুখে হাসি, চোখে প্রত্যয়ের দীপ্তি।বরুড়া উপজেলা যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুমন আহাম্মেদ বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে মানুষের ঘরে ঘরে লিফলেট নিয়ে ছুটে বেড়াচ্ছেন। লক্ষ্য একটাই, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, বরুড়ার মাটি ও মানুষের নেতা জাকারিয়া তাহের সুমনের বার্তা মানুষের ঘরে পৌঁছে দেওয়া এবং বিএনপির অঙ্গীকার একটাই নতুন প্রজন্মের ভোট হোক ধানের শীষ মার্কায়।

বুধবার (২১ অক্টোবর) কুমিল্লা জেলা বরুড়া উপজেলা ১০নং উঃ শিলমুড়ী ইউনিয়নের দিঘলগাঁও গ্রামে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় লিফলেট বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম, উত্তর শিলমুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনির, ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান, বিএনপি নেতা আমান উল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host