1. pcumilla30@gmail.com : Suzan :
সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় উম্মে সালমা ডরোথির নাম - প্রথম কুমিল্লা
July 31, 2026, 8:33 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় উম্মে সালমা ডরোথির নাম

  • Update Time : Sunday, March 1, 2026
  • 178 Time View
সোহাইবুল ইসলাম সোহাগ।। কুমিল্লায় সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আলোচনায় এসেছেন উম্মে সালমা ডরোথি।
তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা ও মানবকল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতায় এবার জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনেও সম্ভাব্য মুখ হিসেবে তার নাম রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে।
উম্মে সালমা ডরোথি বর্তমানে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক (২০২২–বর্তমান) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ওমান শাখার একজন সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন বলে জানা গেছে। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার অংশ হিসেবে তিনি জুলাই ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী হিসেবেও পরিচিত।
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে কুমিল্লা সিটি করপোরেশন-এর তৎকালীন মেয়রের উদ্যোগে তার বিরুদ্ধে ৩টি মামলা এবং ৭টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। সংশ্লিষ্টরা দাবি করেন, এসব পদক্ষেপ ছিল রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক কাজেও সক্রিয় উম্মে সালমা ডরোথি। তিনি বিভিন্ন হেফজখানা ও এতিমখানার পৃষ্ঠপোষকতা, অসহায় শিক্ষার্থীদের সহায়তা, নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমূলক কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন। তার সম্পৃক্ততায় পরিচালিত একাধিক মাদ্রাসায় এতিম শিশুদের থাকা-খাওয়া ও শিক্ষার দায়িত্ব নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
এছাড়া নিয়মিত রক্তদান কর্মসূচির অংশ হিসেবে তিনি ব্যক্তিগতভাবে ১৯ বার রক্তদান করেছেন।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি সমৃদ্ধ। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে অনার্স ডিগ্রি অর্জন করেছেন।
উম্মে সালমা ডরোথি বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের কল্যাণে কাজ করার একটি প্ল্যাটফর্ম। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততা এবং মানবিক কর্মকাণ্ডের কারণে সংরক্ষিত মহিলা আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host