1. pcumilla30@gmail.com : Suzan :
জমি নিয়ে বিরোধে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম - প্রথম কুমিল্লা
August 1, 2026, 5:23 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

জমি নিয়ে বিরোধে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

  • Update Time : Tuesday, March 3, 2026
  • 55 Time View

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতের শরণাপন্ন হয়ে প্রধান অভিযুক্তকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সরসপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের প্রবাসী মোশাররফ হোসেনের স্ত্রী রোকশানা আক্তার মায়া প্রায় তিন বছর আগে পাশ্ববর্তী বাড়ির রমজান আলীর ছেলে আবদুল মমিনের নিকট থেকে ৮ দশমিক ৭৫ শতক বসতভিটার জমি বৈধভাবে ক্রয় করেন। জমি ক্রয়ের পূর্বে আবদুল মমিনের ভাই মো. মহিউদ্দিনের সঙ্গে একাধিকবার আলোচনা করা হলে তিনি নিজে জমি ক্রয়ে অপারগতার কথা জানান। পরবর্তীতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় দলিল রেজিস্ট্রি সম্পন্ন হয়।

অভিযোগ রয়েছে, দলিল সম্পাদনের পর থেকেই মহিউদ্দিন উক্ত জমির ওপর দাবি উত্থাপন করে বিভিন্নভাবে ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকেন। এমনকি তিনি জমি পুনরুদ্ধারের দাবিতে আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন বলেও জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগ, গত ২৩ ফেব্রুয়ারি স্বামী প্রবাসে থাকায় একাকী অবস্থায় তাকে পেয়ে মহিউদ্দিন ও তার পরিবারের সদস্যরা ক্রয়কৃত জমি ফেরত দেওয়ার জন্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তারা ঘরে অনধিকার প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে রোকশানা আক্তার বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তার বাম হাতের কব্জি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।

এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী বাদী হয়ে কুমিল্লার বিজ্ঞ আদালতে মো. মহিউদ্দিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

স্থানীয় সচেতন মহল জানান, জমি বিক্রয়ের সময় মহিউদ্দিনকে অবহিত করা হলেও তিনি তখন তা ক্রয়ে অনীহা প্রকাশ করেন। বর্তমানে তিনি অযৌক্তিকভাবে বিরোধ সৃষ্টি করে এক প্রবাসী পরিবারের ওপর চাপ প্রয়োগ করছেন। বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

রোকশানা আক্তার বলেন, জমি ক্রয়ের আগে আমি মহিউদ্দিনকে একাধিকবার জিজ্ঞাসা করেছি। তিনি তখন কিনতে রাজি হননি। এখন উল্টো জমি দাবি করে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। ঘটনার দিন আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host