1. pcumilla30@gmail.com : Suzan :
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি নির্বাচিত প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা - প্রথম কুমিল্লা
August 2, 2026, 7:55 am
শিরোনামঃ
বরুড়ায় মুদি ও মুরগির দোকানে চুরির অভিযোগ নেতা নন, যেন পরিবারেরই একজন কর্মীর মেয়ের বিয়েতে মন্ত্রী বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি নির্বাচিত প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা

  • Update Time : Tuesday, March 10, 2026
  • 76 Time View

এস এম আনোয়ার, মনোহরগঞ্জ প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের (২০২৬-২০২৭) বর্ষে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা।

 

সম্প্রতি সংগঠনের এক সভায় সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে এবং উপজেলার সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

নবনির্বাচিত সহ-সভাপতি প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা বলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি এই দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে সঙ্গে নিয়ে একসাথে মনোহরগঞ্জের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগকে আরও শক্তিশালী করা হবে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রফেসর আশরাফুজ্জামান মোল্লার নেতৃত্বে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম আগামী দিনে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণধর্মী কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host