1. pcumilla30@gmail.com : Suzan :
মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে  ফুড প্যাকেজ বিতরণ - প্রথম কুমিল্লা
April 16, 2026, 4:12 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে  ফুড প্যাকেজ বিতরণ

  • Update Time : Saturday, March 14, 2026
  • 167 Time View

এস এম আনোয়ার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা। শনিবার (১৪ মার্চ) সংস্থার নিজস্ব কার্যালয়ে প্রায় ২০০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

এ সময় উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোক্তার হোসেন সুমন, অর্থ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিজি, প্রতিষ্ঠাকালীন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নোমান এবং কার্যকরী সদস্য এস এম আনোয়ারসহ সংস্থার অন্যান্য সদস্যরা।

 

মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা পরিষদ,কার্যনির্বাহী পরিষদ এবং কার্যকরী পরিষদ ও শুভানুধ্যায়ীদের আর্থিক সহায়তায়, প্রায় ২০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ প্যাকেট বিস্কুট টোস্ট, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মসুর ডাল, দুধ, এবং ১ কেজি পেঁয়াজ।

 

এ সময় সংস্থার উপদেষ্টা মোক্তার হোসেন সুমন বলেন,পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। আমরা চাই ঈদের আনন্দ সবাই সমানভাবে ভাগ করে নিক। ভবিষ্যতেও মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই।

 

উপকারভোগীরা এ সময় মানব কল্যাণ সংস্থার সকল দাতা ও দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন।

 

এ সময় মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অতীতের ন্যায়  ভবিষ্যতেও আরো বড় পরিসরে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host