1. pcumilla30@gmail.com : Suzan :
স্বাধীনতা দিবসে মনোহরগঞ্জে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত  - প্রথম কুমিল্লা
July 31, 2026, 2:06 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

স্বাধীনতা দিবসে মনোহরগঞ্জে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত 

  • Update Time : Thursday, March 26, 2026
  • 216 Time View

এস এম আনোয়ার মনোহরগঞ্জ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করেছে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। এ উপলক্ষে আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির সভাপতিত্বে এবং জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদাউস আলমের সঞ্চালনায়,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৯ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ আবুল কালাম এমপি। তিনি তাঁর বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের এক অনন্য স্মারক। ১৯৭১ সালে বাঙালি জাতি অসীম ত্যাগ ও রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছে, তা আমাদের জন্য এক অমূল্য অর্জন। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত অর্থ বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এছাড়াও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, যুদ্ধকালীন কমান্ডার আবুল বাসার ও রফিকুল ইসলাম। মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে বক্তব্য দেন মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ ও জাতি গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host