1. pcumilla30@gmail.com : Suzan :
মনোহরগঞ্জে বিএনপি নেতা মনজুর আলম মজনুর ইন্তেকালে শোকের ছায়া - প্রথম কুমিল্লা
July 31, 2026, 12:49 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

মনোহরগঞ্জে বিএনপি নেতা মনজুর আলম মজনুর ইন্তেকালে শোকের ছায়া

  • Update Time : Sunday, March 29, 2026
  • 185 Time View

এস এম আনোয়ার মনোহরগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি, ৮ নং খিলা ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সভাপতি এবং দিশাবন্ধ নবীশুর জামে মসজিদের সভাপতি জনাব মোঃ মনজুরুল আলম (মজনু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মরহুম মনজুরুল আলম (মজনু) ছিলেন একজন নিবেদিতপ্রাণ, জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের একজন ধর্মপ্রাণ ও পরোপকারী মানুষ। মনোহরগঞ্জবাসীর কাছে তিনি ছিলেন শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতার এক অনন্য দৃষ্টান্ত। তাঁর সততা, উদারতা এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা দল মত নির্বিশেষে তাকে সবার কাছে করে তুলেছিল অত্যন্ত প্রিয় ও সম্মানিত।

 

দলমত নির্বিশেষে মনোহরগঞ্জের সর্বস্তরের মানুষের হৃদয়ে তিনি যে স্থান করে নিয়েছিলেন, তা সত্যিই বিরল। তাঁর মতো মানবিক ও উদার ব্যক্তিত্বের উপস্থিতি ছিল এ অঞ্চলের জন্য এক বড় সম্পদ।

 

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক জননেতা মোঃ আবুল কালাম এমপি, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসানুল্লাহ সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host