1. pcumilla30@gmail.com : Suzan :
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - প্রথম কুমিল্লা
April 16, 2026, 4:14 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • Update Time : Saturday, April 4, 2026
  • 74 Time View

ইমরান হোসেন, দেবিদ্বার উপজেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার দেবিদ্বার পৌর এলাকার ২নং ওয়ার্ডকে মাদক মুক্ত করার লক্ষে দেবিদ্বার আদর্শ যুব সংগঠনের পক্ষ থেকে মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

উপজেলা ও দেবিদ্বার পৌর এলাকার, ভিংলা বাড়ি, মরিচাকান্দা, ফতেয়াবাদ, বড় আলমপুর, বিনাই পাড়া, ও দেবিদ্বার সদর এলাকাতে মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

 

গ্রামবাসী বলেন গত ৫ আগস্ট এর পর থেকে দেবিদ্বার পৌরসভা ২ নং ওয়ার্ড ভিংলাবাড়িতে মাদক ছড়িয়ে পড়েছে। এতে যুবসমাজ ধ্বংসের পথে জানিয়েছে স্থানীয় জনগণ। গ্রামবাসীরা জানান স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে তারা মাদক ব্যবসায়ী এবং কারবারি করছে। স্থানীয় লোকজন প্রশাসনকে জানানোর পরও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। এতে জনগণ ক্ষুদ্র হয়ে আন্দোলন শুরু করে।

 

উপজেলার পান্নারপুল সিএনজি ইস্টানের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, ৪-৫টি মাদক কারবারি চক্রের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ। বহিরাগত মাদকসেবীদের প্রকাশ্য আনাগোনায় এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে। আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার অভিযোগ দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

 

মানববন্ধনে এলাকার, জনপ্রতিনিধি ও নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় বক্তারা হুঁশিয়ারি দেন, অবিলম্বে মাদক বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে যেকোনো ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত বলে ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host