1. pcumilla30@gmail.com : Suzan :
- প্রথম কুমিল্লা
July 31, 2026, 12:49 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

  • Update Time : Sunday, April 5, 2026
  • 243 Time View

ইমরান হোসাইন‌ , দেবিদ্বার উপজেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা দেবিদ্বার পৌরসভা উপজেলায় মাদক , চুরি ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিমান চালিয়ে চোর চক্রের সদস্যসহ ৬ জনকে আটক করেছে পুলিশ । শুক্রবার (৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার এসআই শ্রী অজয় চক্রবর্তী ও এসআই ভবতোষ কান্তি দে এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ ভিংলাবাড়ী ও মির্জানগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবা বেচাকেনার সময় দক্ষিণ ভিংলাবাড়ীর একটি সড়ক ও মির্জানগর এলাকা থেকে প্রথমে ৪ জনকে আটক করা হয়।

     আটককৃতরা হলেন মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের মো. এনাম সরকার (৩৪) ও আহমেদ আলী(৩০) ,দেবিদ্বারের ভিংলাবাড়ী এলাকার মো. লিটন(২৪)ও মো.লিটন(৪২)। এ ছাড়া অভিযান চলাকালে পৌরসভার পুরাতন বাজার এলাকার মো. সুমন(৩০) এবং মাশিকাড়া এলাকার মো. শরীফ(২৪) নামে চোর চক্রের আরও ২ সদস্যকে আটক করা হয়।

     পুলিশ জানায়, ভিংলাবাড়ী ও মির্জানগর থেকে আটককৃতদের দেহ তল্লাশি করে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেবিদ্বার ও মুরাদনগরের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

     আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ৬ জনকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

    দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দেবিদ্বারকে মাদকমুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী বা সেবনকারী কাউকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host