1. pcumilla30@gmail.com : Suzan :
দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান পদে লড়বেন সেচ্ছাসেবক দলের নেতা জসিম সরকার - প্রথম কুমিল্লা
April 16, 2026, 12:29 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান পদে লড়বেন সেচ্ছাসেবক দলের নেতা জসিম সরকার

  • Update Time : Monday, April 6, 2026
  • 162 Time View

ইমরান হোসাইন, দেবিদ্বার উপজেলা প্রতিনিধি: আসন্ন দেবিদ্বার উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বইছে আগাম নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আলোচনার রয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম সরকার । বিশিষ্ট এই সমাজসেবক ইতোমধ্যেই দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন।

 

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা পেলে একটি স্বচ্ছ, মানবিক ও জবাবদিহিমূলক দেবিদ্বার উপজেলা গড়ে তুলতে চাই। উন্নয়ন হবে সবার জন্য—কোনো বৈষম্য থাকবে না।

 

 

তিনি ইতিমধ্যে দেবিদ্বার উপজেলা প্রতিটি ইউনিয়নে নিবিড় গণসংযোগ শুরু করেছেন। তাঁর এই আগাম তৎপরতা ও জনসম্পৃক্ততা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে।

 

প্রসঙ্গত, জসিম সরকার তার প্রচারণায় ‘মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ উপজেলা ’ গড়ার স্বপ্ন তুলে ধরছেন। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, “আমি দেবিদ্বার উপজেলার মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। বিজয়ী হলে এই দেবিদ্বার উপজেলা একটি মডেল রূপান্তর করবো, যেখানে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ও ন্যায়বিচার ফিরে পাবে।”

 

তিনি দেবিদ্বার উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম সরকার এই নির্বাচনী অংশগ্রহণ দেবিদ্বার উপজেলা লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করেছে। শিক্ষিত ও স্বচ্ছ ভাবমূর্তির এই তরুণ প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, একজন যোগ্য ও পরোপকারী জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমেই এলাকার কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়ন সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host