1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত - প্রথম কুমিল্লা
April 16, 2026, 10:47 am
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত

  • Update Time : Wednesday, April 15, 2026
  • 9 Time View

ইমরান হোসাইন দেবিদ্বার প্রতিনিধি: দেবীদ্বারে পৌরসভা বারেরা সরকার বাড়ির সামনে কভার ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে পড়ে সড়কে প্রাণ গেল মা-ছেলের, হাসপাতালে নিহতার বাব- মা, চালক ও অপর এক অজ্ঞাত যাত্রী সামান‍্য আহত হলেও তারা সুস্থ‍্য রয়েছেন বলে জানা যায়।

 

ঘটনার তারিখ বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর বারেরা সরকার বাড়ি সংলগ্নে।

 

নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের

জুতার কারখানার বযাবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম(৩৮) এবং তার ছেলে ইয়ামিন(৬)।

 

আহতরা হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাশারুপ গ্রামের মৃত বজলুমিয়ার ছেলে এবং নিহতার পিতা মো. তাজুল ইসলাম(৭৩) এবং তাজুল ইসলামের স্ত্রী মিনু আরা বেগম(৬৫), অপর আহত (অজ্ঞাত) এবং মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের লাল মিয়ার ছেলে সিএনজি চালক জিসান (৩৫)।

আহত সিএনজি যাত্রী তাজুল ইসলাম (৭২) জানান, তিনি স্ত্রী, কণ‍্যা, নাতীকে নিয়ে কুমিল্লার ময়নামতি মৃত এক নিকট আত্মীয়ের তিন দিনের দোয়া শেষে ময়নামতি থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন।

এসময় দেবীদ্বারের কাছাকাছি আসার পথে পেছন থেকে একটি কাভার্ড ভ‍্যান ধাক্কা দিলে সিএনজিটি সিটকে পড়ে ধুমড়ে মুচড়ে যায়, আমি এবং অপর এক যাত্রী ও চালক সামনে থাকায় রাস্তায় পড়ে যাই।

ঘটনাস্থলে আমার মেয়ে নিহত হয়, হাসপাতাল নেয়ার পর আমার নাতী মারা যায়।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়নামতি থেকে একটি সিএনজি যোগে ৫ যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে বেলা ৩টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌরসভা বারেরা সরকার বাড়ির সামনে পেছন দিক থেকে পাঠাও কোরিয়ার সার্ভিসের ছোট কাভার্ড ভ‍্যান (ঢাকা- মেট্রো ন-১৭-৯৩০১) পেছন থেকে ধাক্কা দিলে সিএনজি আরোহীরা হতাহত হন। কাভার্ড ভ‍্যানটি পালিয়ে গেলে স্থানীয়রা কংসনগর এলাকা থেকে ধরে এনে পুলিশে দেয়।

 

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, দূর্ঘটনায় নিহত মা’ ছেলের লাশ এবং কাভার্ড ভ‍্যান ও চালক থানা পুলিশের হেফাজতে আছে। হাইওয়ে পুলিশ নিহতের স্বজনরা আসলে ব‍্যাবস্থা নেবে।

 

মীরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ(ওসি) মো. আক্তারুজ্জামান জানান, আমাদের একটি টিম দেবীদ্বারে আছেন, তারা বিষয়টি দেখছেন। আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host