1. pcumilla30@gmail.com : Suzan :
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর - প্রথম কুমিল্লা
July 30, 2026, 9:14 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর

  • Update Time : Monday, April 13, 2026
  • 74 Time View

ওমর ফারুক :লাকসাম (কুমিল্লা)

চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কর আইনজীবী সমিতি-এর বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। গত ১২ এপ্রিল ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট কর আইনজীবী এডভোকেট আসাদুজ্জামান সাগর।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, একই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মোহাম্মদ সোলায়মান। নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. আসাদুজ্জামান সাগর লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি মরহুম আক্তারুজ্জামানের কনিষ্ঠ সন্তান এবং বর্তমান ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলামের ছোট ভাই। এছাড়াও তিনি বিজরা ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন।
এড. সাগরের এই গৌরবময় অর্জনে লাকসামবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল তাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার মেধা, সততা ও দক্ষ নেতৃত্বে তিনি সংগঠনের দায়িত্ব সফলভাবে পালন করবেন এবং কর আইনজীবীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, চট্টগ্রাম কর আইনজীবী সমিতি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host