1. pcumilla30@gmail.com : Suzan :
দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন - প্রথম কুমিল্লা
August 1, 2026, 6:30 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন

  • Update Time : Saturday, April 11, 2026
  • 228 Time View

ইমরান হোসাইন,দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বার উপজেলা যুবদলের নেতা ও সমাজসেবকরা হলেন সমাজের পরিবর্তন ও উন্নয়নের চালিকাশক্তি, যারা মেধা, সাহস ও সততার সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করেন। তারা মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করেন তাদের একজন হচ্ছেন কুমিল্লা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক যুবদলের আইকন আবুল হোসেন লিপু । এই তরুন বিএনপির যুবদল এর আইকনকে আগামী দেবিদ্বার উপজেলার ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চান দেবিদ্বার উপজেলা বাসি।

এলাকাবাসির অভিমত তরুন নেতা আবুল হোসেন লিপু জরাজীর্ণ সমাজব্যবস্থা সংস্কার করে নুতন কিছু রচনা করতে পারে। একজন সফল তরুণ নেতা লোভের উর্ধ্বে থেকে মানুষের কল্যানে ও এলাকার উন্নয়নে কাজ করতে পারে। আবুল হোসেন লিপু সন্ত্রাস চাঁদাবাজি, মাদক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করার মত সিদ্ধান্ত নিতে পারেন। দেশের যে কোন সংকটে বা দুর্যোগে সবার আগে তরুন এই সমাজসেবককে ইতিমধ্যে মানুষ পাশে পেয়েছে। তরুন এই নেতা বৈষম্য দুর্নীতি ও দমন পীড়নের বিরুদ্ধে দাড়িয়ে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে বার বার রাজপথে ঝাপিয়ে পড়েছে।দেবিদ্বার নাগরিক হিসেবে একজন সমাজ সেবক তিনি তার এলাকায় একজন সৎ, ন্যায়, নীতিবান, উদার সমাজ সংস্কারক হিসেবে সর্বোপরিচিত। ছাত্র জীবন থেকে তিনি অসহায় সহজ সরল ও দুঃখী মানুষের পাশে থেকে মানব সেবায় অভ্যস্ত ছিলেন। শুধু যুবদলের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয় সুশীল সমাজ, তরুন-নবীন, যুব-প্রবীণ সমাজে রয়েছে তার যথেষ্ঠ সুনাম।

আবুল হোসেন লিপু পেশায় একজন বিশিষ্ট ব্যবসায়ী। পাশাপাশি বিএনপির রাজনীতিতে রয়েছে তার বিশেষ অবদান। দীর্ঘদিন যাবৎ তিনি সামাজিক অবয় রোধ ও সমাজ সেবায় তৎপর রয়েছেন। এলাকায় মসজিদ, মন্দির, ধর্মীয় উপসনালয়, ওয়াজ মাহফিল, অসহায় মানুষদের চিকিৎসা সেবায়, কন্যাদ্বায় গ্রস্থ পরিবার, এতিমখানা ও মিসকিনদের সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে আর্থিকভাবে তিনি সাহায্য করে থাকে। যেকোনো দূর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। এই জন্য তাকে আগামী দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে বিজয়ী করে দেবিদ্বার বাসি সকলে দেখতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host