1. pcumilla30@gmail.com : Suzan :
লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম - প্রথম কুমিল্লা
April 16, 2026, 12:29 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম

  • Update Time : Monday, April 13, 2026
  • 83 Time View

ওমর ফারুক, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে সরকার ঘোষিত খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ১৮ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (সকাল ৯টা) কুমিল্লা-৯ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আবুল কালাম ১নং বাকই দক্ষিণ ইউনিয়নের খৈয়াখালী থেকে হামিরাবাগ পর্যন্ত এ খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন।
এ কর্মসূচি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এবং ইজিপিপি (EGPP) প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, খাল খননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হবে, কৃষকরা সেচ সুবিধা পাবে এবং এলাকার পরিবেশের উন্নয়ন ঘটবে। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, বাকই দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দুলাল মেম্বারসহ উপজেলা, পৌরসভা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় কৃষি কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। খালটি পুনঃখনন হলে এলাকার কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host