1. pcumilla30@gmail.com : Suzan :
দেবিদ্বারে গোমতী নদী পানি উঠলে আতঙ্কে থাকি:এমপি হাসনাত আব্দুল্লাহ। - প্রথম কুমিল্লা
August 2, 2026, 7:58 am
শিরোনামঃ
বরুড়ায় মুদি ও মুরগির দোকানে চুরির অভিযোগ নেতা নন, যেন পরিবারেরই একজন কর্মীর মেয়ের বিয়েতে মন্ত্রী বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন

দেবিদ্বারে গোমতী নদী পানি উঠলে আতঙ্কে থাকি:এমপি হাসনাত আব্দুল্লাহ।

  • Update Time : Sunday, April 19, 2026
  • 59 Time View

ইমরান হোসাইন, দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার এমপি হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গোমতীর তীরে গড়ে উঠেছে আমাদের দেবিদ্বার। এই গোমতীর ওপর নির্ভর করে আমাদের জীবন-জীবিকা। প্রতিবছর বর্ষাকালে গোমতী নদীতে যখন পানি বাড়ে, তখন আমরা একটা আতঙ্কের মধ্যে থাকি। আমাদের শঙ্কা তৈরি হয়। ২০২৪ সালে বন্যায় আমাদের এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। এই বন্যা থেকে আমাদের জীবন-জীবিকা বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই বেড়িবাঁধগুলো। এই নদী ও বেড়িবাঁধগুলো রক্ষণাবেক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।’

 

শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা হামলাবাড়ী এলাকায় ‘গোমতী নদীর বাম বাঁধের ৩০০ মিটার বাঁধ পুনঃরাকৃতিকরণ’ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এবং ইচ্ছাকৃতভাবেই আমাদের নদীর বাঁধগুলো নষ্ট করে ফেলা হয়। বিশেষ করে গোমতীর পাড় ঘেঁষে অনেক ব্রিকফিল্ড রয়েছে। গোমতীর মাটির ওপর নির্ভর করে ব্রিকফিল্ডের কাঁচামাল সংগ্রহ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপজেলা প্রশাসনের সদিচ্ছা থাকা সত্ত্বেও রাজনৈতিক অসহযোগিতার কারণে আমাদের এই গোমতীর বাঁধ রক্ষণাবেক্ষণের কাজ বিঘ্নিত হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন-পরবর্তী সময়ে চেষ্টা চালিয়েছি অবৈধভাবে যেন মাটি কাটা বন্ধ হয়। আমরা শতভাগ বন্ধ করতে না পারলেও আগের চেয়ে অনেকটা কমে এসেছে। এখনো অভিযোগ আসে চরবাকর, লক্ষ্মীপুর, বড়আলমপুর, শিবনগর—এ জায়গাগুলো থেকে মাটি কাটা হয়।’

 

হাসনাত আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন যদি শতভাগ আইনগত ব্যবস্থা নেয়, তাহলে আমি বিশ্বাস করি এই মাটি কাটা পুরোপুরি বন্ধ করা সম্ভব। রাজনৈতিকভাবে আপনাদের শতভাগ সহযোগিতা করা হবে। আমরা চাই ব্যক্তিগত স্বার্থের জন্য যেন আমাদের এই সামগ্রিক পরিবেশগত যে সম্পদ আছে, কোনোভাবে তা নষ্ট না হয়। এটি রক্ষণাবেক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লা ও উপজেলা প্রশাসন দেবিদ্বারের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনসহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host