1. pcumilla30@gmail.com : Suzan :
মনোহরগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে সংবাদ সংগ্রহকালে সংবাদকর্মী লাঞ্ছিত,থানায় অভিযোগ  - প্রথম কুমিল্লা
August 2, 2026, 9:47 am
শিরোনামঃ
বরুড়ায় মুদি ও মুরগির দোকানে চুরির অভিযোগ নেতা নন, যেন পরিবারেরই একজন কর্মীর মেয়ের বিয়েতে মন্ত্রী বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন

মনোহরগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে সংবাদ সংগ্রহকালে সংবাদকর্মী লাঞ্ছিত,থানায় অভিযোগ 

  • Update Time : Tuesday, April 28, 2026
  • 166 Time View

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি শ্রীপুর এলাকার মিঝি ব্রিক্সের কথিত মালিক জিয়াউর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর এলাকায় অবস্থিত মিঝি ব্রিক্সে উচ্ছেদ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এ সময় সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংগ্রামের স্থানীয় প্রতিনিধি আবু ইউসুফ।

সেখানে উপস্থিত হলে জিয়াউর রহমান হঠাৎ করে তার ওপর চড়াও হন এবং ধাক্কা দিয়ে স্থান ত্যাগে বাধ্য করার চেষ্টা করেন। এ সময় তিনি সাংবাদিককে ‘দেখে নেওয়া’সহ হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি আরও কয়েকজনকে ডেকে এনে হামলার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাংবাদিককে উদ্ধার করেন।

সাংবাদিক আবু ইউসুফ বলেন, অবৈধ ইটভাটার উচ্ছেদ কার্যক্রমের সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সময় বাকবিতণ্ডার কথা স্বীকার করলেও পরে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host