1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ময়লার স্তুপ দুর্গন্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী  - প্রথম কুমিল্লা
August 2, 2026, 7:58 am
শিরোনামঃ
বরুড়ায় মুদি ও মুরগির দোকানে চুরির অভিযোগ নেতা নন, যেন পরিবারেরই একজন কর্মীর মেয়ের বিয়েতে মন্ত্রী বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন

কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ময়লার স্তুপ দুর্গন্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী 

  • Update Time : Tuesday, April 28, 2026
  • 76 Time View

ইমরান হোসাইন, দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বার পৌরসভা সাইলচর এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে ময়লার স্তূপ জমে তীব্র দূষণ ও জনভোগান্তির সৃষ্টি হয়েছে। এতে করে পৌরসভার বাসিন্দা এবং পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার বিভিন্ন এলাকার বর্জ্য এনে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে। ফলে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। দেবিদ্বার উপজেলা মডেল মসজিদের মুসল্লিগণ ও পথচারীদের অনেকেই নাকে রুমাল বা মাস্ক ব্যবহার না করে চলাচল করতে পারছেন না।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই অবস্থার কারণে পরিবেশ দূষণ বাড়ছে এবং বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয়দের দাবি, শিশু, কিশোর ও বৃদ্ধদের মধ্যে ডেঙ্গু, ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “ আমরা একাধিকবার প্রতিবাদ জানিয়েও কোনো সমাধান পাইনি।”

স্থানীয়রা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

দ্রুত এই ময়লার স্তূপ অপসারণ ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় জনস্বাস্থ্য পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host