1. pcumilla30@gmail.com : Suzan :
দেবিদ্বার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলর আওয়ামী লীগের চেয়ারম্যান গ্রেফতার - প্রথম কুমিল্লা
July 31, 2026, 2:24 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

দেবিদ্বার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলর আওয়ামী লীগের চেয়ারম্যান গ্রেফতার

  • Update Time : Monday, May 4, 2026
  • 192 Time View

ইমরান হোসাইন, দেবিদ্বার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় কুমিল্লার দেবিদ্বার গুনাইঘর (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকবল হোসেন মুকুলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) সকাল সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার উপজেলার ৯ নম্বর গুনাইঘর (উত্তর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মোকবল হোসেন মুকুল উপজেলার গুনাইঘর গ্রামের মৃত ইসমাইল হোসেন সরকারের ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি এবং দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-গণআন্দোলনের অভ্যুত্থানের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে দেবীদ্বার উপজেলা সদরের নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। ওই মিছিলে অংশ নেন নবম শ্রেণির ছাত্র আমিনুল ইসলাম সাব্বির। থানা ঘেরাও কর্মসূচির সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি।

গুলিতে সাব্বিরের মাথায় দুটি বুলেট লাগে। প্রথমে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ ৩৫ দিন চিকিৎসা শেষে বাড়িতে ফেরানো হয়। তবে বাড়ি ফেরার তিন দিন পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তার। গুলিবিদ্ধ হওয়ার ৩৯ দিন পর তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host