1. pcumilla30@gmail.com : Suzan :
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বের আলোচনায় দেবিদ্বারের জসিম উদ্দিন - প্রথম কুমিল্লা
June 1, 2026, 5:12 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বের আলোচনায় দেবিদ্বারের জসিম উদ্দিন

  • Update Time : Thursday, May 7, 2026
  • 97 Time View

ইমরান হোসাইন, দেবিদ্বার প্রতিনিধি: সাংগঠনিক স্থবিরতা কাটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই মাসের মধ্যে আসতে পারে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বাকি সব অঙ্গসংগঠনের নতুন নেতৃত্বের ঘোষণা।

আলোচনায় শীর্ষ পাঁচে যারা আছেন।

 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি ঘোষিত হয়েছে ২০২২ সালে। এর সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান দুজনই সংসদ সদস্য হয়েছেন। এরপর থেকে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে।

 

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ সাধারণত ৩ বছর। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে গত বছর বছরের সেপ্টেম্বরে।

 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আসন্ন কমিটিতে শীর্ষ দুই পদে আলোচনায় আছেন বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন, আব্দুর রহিম হাওলাদার সেতু, সাবেক যুগ্ম সম্পাদক সাদরেজ জামানের নাম।

 

এছাড়া কাজী আব্দুল্লাহ আল মামুন,সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, এম জি মাসুম রাসেল, নজরুল ইসলাম নোমান, শেখ ফরিদ হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নামও আলোচনায় রয়েছে।

তবে গুঞ্জন আছে যে কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সরকার আসন্ন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে শীর্ষ পাঁচে থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host