1. pcumilla30@gmail.com : Suzan :
অর্থ সংকটে প্রকল্প বাস্তবায়ন করতে পারছে না বরুড়া পৌরসভা - প্রথম কুমিল্লা
September 14, 2026, 7:57 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

অর্থ সংকটে প্রকল্প বাস্তবায়ন করতে পারছে না বরুড়া পৌরসভা

  • Update Time : Sunday, June 14, 2026
  • 118 Time View

আরাফাত হোসেন : অর্থসংকটে পড়েছে বরুড়া পৌরসভা। তহবিলের অভাবে পৌরসভার একাধিক জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। ফলে স্থবির হয়ে পড়েছে পুরো পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড। রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মতো জরুরি কাজগুলো মাঝপথে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েক অর্থবছর ধরে প্রয়োজনীয় সরকারি বরাদ্দ না পাওয়া এবং অভ্যন্তরীণ রাজস্ব আদায় কমে যাওয়ার কারণে এই সংকট তৈরি হয়েছে। ঠিকাদারদের বকেয়া বিল পরিশোধ করতে না পারায় নতুন কোনো কাজের দরপত্র আহ্বান করা যাচ্ছে না। চলমান প্রকল্পগুলোর কাজও অর্থের অভাবে বন্ধ করে দিয়েছেন ঠিকাদাররা।

 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টিতেই পৌরসভার বিভিন্ন রাস্তায় পানি জমে যাচ্ছে। ভাঙাচোরা রাস্তার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে দ্রুত এই সংকটের সমাধান প্রয়োজন।

 

এ বিষয়ে বরুড়া পৌরসভার কর্তৃপক্ষ জানায়, বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিক চিঠি পাঠানো হয়েছে। সরকারি বিশেষ অনুদান বা বরাদ্দ পাওয়া মাত্রই বন্ধ থাকা প্রকল্পগুলোর কাজ আবার শুরু করা সম্ভব হবে।তহবিল বাড়াতে ও বরাদ্দ পেতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এর হস্তক্ষেপ কামনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host