1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় খালপাড়ের রাস্তা যেন এক মরণফাঁদ, ৫০ পরিবারের নিত্যদিনের ভোগান্তি - প্রথম কুমিল্লা
September 14, 2026, 7:56 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

বরুড়ায় খালপাড়ের রাস্তা যেন এক মরণফাঁদ, ৫০ পরিবারের নিত্যদিনের ভোগান্তি

  • Update Time : Friday, June 12, 2026
  • 140 Time View

স্টাফ রির্পোটার : কুমিল্লার বরুড়া পৌরসদরের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘ দিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসদরের পুরনো মুক্তিযোদ্ধা ভবনের উত্তর পাশে এবং ব্রীজের পূর্ব দিকের এই খালপাড়ের রাস্তাটি এখন সাধারণ মানুষের জন্য এক মরণফাঁদ। সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের ক্ষমতা হারিয়েছে, যার ফলে প্রতিদিন স্থানীয় প্রায় ৫০টি পরিবারসহ সাধারণ স্কুল শিক্ষার্থী এবং অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

​স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে বারবার এই রাস্তাটি সংস্কার ও খালপাড়ে রিটেইনিং ওয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষাকালে মাটি ধসে এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই দুর্গম ও জরাজীর্ণ রাস্তা দিয়েই তাদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় কাজ ও জরুরি চিকিৎসাসেবার জন্য চলাচল করতে হয়।

​এলাকাবাসীর ভাষ্য, স্বাধীনতার দীর্ঘ ৫১-৫২ বছর পর বরুড়াবাসী একজন মন্ত্রী পেয়েছেন। বর্তমান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি মহোদয়ের কাছে তাদের আকুল আবেদন, তিনি যেন বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করেন। খালপাড়ে রিটেইনিং ওয়ালসহ রাস্তাটি চলাচলের উপযোগী করে নির্মাণ করলে এলাকার ৫০টি পরিবারসহ শিক্ষার্থী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

​স্থানীয়রা প্রত্যাশা করছেন, জনবান্ধব মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি এই এলাকার মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host