1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ - প্রথম কুমিল্লা
July 30, 2026, 9:37 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ

  • Update Time : Saturday, July 18, 2026
  • 94 Time View
বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা ||
কুমিল্লার বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠ আরও উপযোগী, পরিচ্ছন্ন ও আধুনিকভাবে রক্ষণাবেক্ষণের লক্ষ্যে একটি অত্যাধুনিক ঘাস কাটার মেশিন উপহার দিয়েছেন সৌদি আরবপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী তারেক মাহমুদ।
তারেক মাহমুদ বরুড়া উপজেলার শীলমুড়ী উত্তর ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের সন্তান। স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলাধুলার পরিবেশ আরও সুন্দর করার উদ্দেশ্যে তিনি উপজেলা ক্রীড়া সংস্থাকে শুক্রবার (১৭ জুলাই) এ মেশিনটি প্রদান করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়ছার আলম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন এবং বরুড়া পৌরসভার সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এনামুল হক মনি, ক্রীড়া সংগঠক ঐশী, বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব খন্দকার জাফর ইকবাল, সদস্য নজরুল ইসলাম সাদ্দাম, বরুড়া পৌরসভা ছাত্রদলের সভাপতি তৌকির আলম পাবেলসহ ক্রীড়া, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক ঘাস কাটার মেশিনটি দিয়ে নিয়মিত মাঠের ঘাস কাটা ও পরিচর্যা করা সম্ভব হবে। এতে খেলার মাঠের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খেলোয়াড়দের অনুশীলন ও বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের জন্য মাঠটি আরও উপযোগী হয়ে উঠবে।
বরুড়া উপজেলা ক্রীড়াঙ্গনের উন্নয়নে তারেক মাহমুদের এ উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন উপস্থিত অতিথিরা। তাঁরা বলেন, এ ধরনের ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নতুন প্রজন্ম খেলাধুলায় অংশ নিতে আরও উৎসাহিত হবে।
তারেক মাহমুদের এ মহৎ অবদানের জন্য বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host