1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় মুদি ও মুরগির দোকানে চুরির অভিযোগ - প্রথম কুমিল্লা
August 2, 2026, 9:47 am
শিরোনামঃ
বরুড়ায় মুদি ও মুরগির দোকানে চুরির অভিযোগ নেতা নন, যেন পরিবারেরই একজন কর্মীর মেয়ের বিয়েতে মন্ত্রী বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন

বরুড়ায় মুদি ও মুরগির দোকানে চুরির অভিযোগ

  • Update Time : Sunday, August 2, 2026
  • 20 Time View

নিজস্কুব প্রতিবেদক: কুমিল্লার বরুড়ায় একটি মুদি দোকান ও একটি মুরগির দোকানে চুরির অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার পর বরুড়া মাছ বাজার সংলগ্ন নতুন গলীতে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দোকানের টিনের চালের একটা অংশ দিয়ে চুর দোকানে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়।

ক্ষতিগ্রস্ত মুরগি ব্যবসায়ী সফিউল্লাহ জানান, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রোববার সকালে দোকান খুলে তিনি দেখতে পান, ক্যাশে থাকা আনুমানিক ২৫ হাজার টাকা চুরি হয়ে গেছে।

অপরদিকে, মুদি ব্যবসায়ী জামাল হোসেন জানান, তিনি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর রাতে দুর্বৃত্তরা তার দোকানে ঢুকে দুধ, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য নিয়ে যায়। তিনি বলেন, দোকানে থাকা পণ্যের সুনির্দিষ্ট হিসাব না থাকায় ঠিক কত টাকার মালামাল চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, একই সড়কে অবস্থিত ব্যবসায়ী মোস্তফার মুরগির দোকানেও গত ১৫ দিনের মধ্যে দুইবার চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

এ বিষয়ে বরুড়া বাজার কমিটির নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে বাজার এলাকায় চুরির ঘটনা উদ্বেগজনক। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের পাহারা জোরদার, বাজার এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। পুলিশ অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host