1. pcumilla30@gmail.com : Suzan :
শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন - প্রথম কুমিল্লা
September 13, 2026, 6:41 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন

  • Update Time : Saturday, August 15, 2026
  • 184 Time View

সুজন মজুমদার: কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক মুন্সীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় শাকপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় সংলগ্ন ইঞ্জিনিয়ার গেইট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাকপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শাকপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বিশেষ করে মানববন্ধনে অংশ গ্রহণ করে শাকপুর ইউনিয়নের শাকপুর, তারাপুকুরিয়া, বড় কৈয়নী, বোয়ালীয়া, বেকি, চোওরী, কাঞ্চনপুর, জাগুরিয়া ও কাছিয়াপুকুরিয়া গ্রামের বিপুলসংখ্যক বাসিন্দা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক মুন্সীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে এর প্রতিবাদ জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক মুন্সী, শাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সফিউল্লাহ মুন্সী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খন্দকার ও আব্দুল মান্নান মুহুরি, সহ-সাংগঠনিক সম্পাদক আবাদ হোসেন মেম্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ওমর ফারুক এবং ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আব্দুল হালিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া, ৮নং ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন, ৯নং ওয়ার্ডের সদস্য মকবুল হোসেন ভূঁইয়া এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য সাহিদা বেগম।

বক্তারা বলেন, ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি স্থায়ী ও আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। জনস্বার্থে দ্রুত ভবনটি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host