1. pcumilla30@gmail.com : Suzan :
নতুন ওষুধ ডিজাইনে গবেষণার তাগিদঃ বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটি - প্রথম কুমিল্লা
April 16, 2026, 12:34 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

নতুন ওষুধ ডিজাইনে গবেষণার তাগিদঃ বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটি

  • Update Time : Monday, November 24, 2025
  • 116 Time View

স্টাফ রিপোর্টার ||

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটি-এর উদ্যোগে ঢাকার ঢাকা মেডিক্যাল কলেজের ২ নং গ্যালারীতে সকাল ১০ টায় “অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধে নতুন ওষুধ ডিজাইনের কৌশল” শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সোসাইটির সদস্য সচিব অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় সেমিনারের প্রধান অতিথি ছিলেন সোসাইটির আহবায়ক অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ডা. সাইয়্যেদা সুলতানা এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ভয়াবহতা, এর কারণ ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. এ এফ মোহাম্মদ শফিকুল আলম। তিনি “অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধে নতুন ওষুধ ডিজাইনের কৌশল” বিষয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন এবং ভবিষ্যতে সম্ভাব্য গবেষণা ও উদ্ভাবনের দিক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. আন্দালিব মোস্তফা ইকবাল ইরা। এছাড়া আলোচনায় অংশ নেন ডা. আজমেরী মমতাজ লিজা, ডা. মো. হাসান শরীফসহ দেশের বরেণ্য ফার্মাকোলজিস্টবৃন্দ।

বক্তারা বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বর্তমান বিশ্বে এক ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি। এজন্য প্রয়োজন নতুন প্রজন্মের ওষুধ উদ্ভাবন, সচেতনতা বৃদ্ধি এবং যৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের কঠোর নীতি প্রয়োগ। সেমিনারে গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দের তাৎপর্যপূর্ণ অংশগ্রহণে আলোচনা হয় এবং এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host