1. pcumilla30@gmail.com : Suzan :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ - প্রথম কুমিল্লা
June 1, 2026, 6:53 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • Update Time : Friday, November 28, 2025
  • 183 Time View

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জাতীয় দৈনিক/অনলাইন পত্রিকায় “পতাকা-বিহীন কর্মদিবস, কর্মকর্তা বিহীন কার্যালয়—অচল চিতড্ডা ইউনিয়ন পরিষদ!” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

চিতড্ডা ইউনিয়ন পরিষদ সব সময় সরকার নির্ধারিত নিয়মনীতি, কর্মঘণ্টা ও প্রশাসনিক আচরণবিধি অনুসরণ করে জনসেবা প্রদান করে আসছে। জাতীয় পতাকা উত্তোলন না হওয়ার বিষয়টি মুহূর্তমাত্র অসাবধানতা জনিত ছিল, যা কোনোভাবেই নিয়মভঙ্গ বা ইচ্ছাকৃত অবহেলা নয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল আর না হয় সে জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংবাদে কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত না থাকার বিষয়টি সত্য নয়। সংশ্লিষ্ট কর্মকর্তা (ইউপি সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গ্রাম পুলিশ) রুটিন দায়িত্ব পালনের পাশাপাশি মাঠপর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, ভিজিডি-ভিজিএফ যাচাইকরণ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত জরুরি কাজে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ফলে তারা সেই মুহূর্তে কক্ষে অবস্থান করছিলেন না, তবে কর্মস্থল ত্যাগ করেননি।

এ ধরনের সংবাদ প্রকাশের আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বললে প্রকৃত তথ্য জানা যেত এবং পাঠক বিভ্রান্ত হতো না।
আমরা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রতি শ্রদ্ধাশীল। তবে ভবিষ্যতে সংবেদনশীল ও সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি সম্পর্কিত সংবাদ প্রকাশের পূর্বে বাস্তব তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি।

মোহাম্মদ জাকারিয়া
চেয়ারম্যান
চিতড্ডা ইউনিয়ন পরিষদ
বরুড়া, কুমিল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host