1. pcumilla30@gmail.com : Suzan :
লাকসাম-মনোহরগঞ্জে মাদক একেবারে নির্মূল করা হবে: আবুল কালাম - প্রথম কুমিল্লা
July 31, 2026, 12:47 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

লাকসাম-মনোহরগঞ্জে মাদক একেবারে নির্মূল করা হবে: আবুল কালাম

  • Update Time : Friday, November 28, 2025
  • 336 Time View

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জে) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ঘুষবিহীন চাকরির প্রথা চালু করা হবে। এদেশের কোন শিক্ষিত ছেলে-মেয়ে চাকরির জন্য এক পয়সা ঘুষ দিতে হবে না। এটা আপনাদের কাছে আমাদের ওয়াদা।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রী কলেজ মাঠে মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, আসছে নির্বাচনে আমি জয়ী হতে পারলে লাকসাম-মনোহরগঞ্জকে একটি অন্যরকম জনপদে রূপান্তর করব। একটি সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব। আগামী নির্বাচনে আপনারা আমাকে জয়ী করলে এই লাকসাম-মনোহরগঞ্জে ব্যাপক উন্নয়ন করা হবে। এ দুইয়ে উপজেলার শিক্ষা চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার সর্বোচ্চ উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিয়ে কাজ করা হবে। মা-বোন যারা আছেন তারা যেন নিরাপদে চলাচল করতে পারেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, বাবার বাড়ি, শ্বশুরবাড়ি, হাট-বাজার সকল জায়গায় নিরাপদে যাওয়া-আসা করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমি নির্বাচিত হলে এই দুই উপজেলাকে মাদকমুক্ত করা হবে। এই সমাজে যারা মাদক সেবন করেন, তাদের দেখলেই চেনা যায়। মাদকসেবীদের বাবা-মা যারা আছেন আপনারা আপনার সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের সহযোগিতা নেবেন, আমরা তাদেরকে মানুষের মতো মানুষ করবো ইনশাল্লাহ।

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী সভাপতিত্বে এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা সচিব এ কে এম জাহাঙ্গীর, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সরোয়ার জাহান দোলনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host