1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লায় মহারানী বিউটি জোনের দ্বিতীয় শাখার উদ্বোধন - প্রথম কুমিল্লা
June 1, 2026, 6:54 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

কুমিল্লায় মহারানী বিউটি জোনের দ্বিতীয় শাখার উদ্বোধন

  • Update Time : Friday, December 12, 2025
  • 411 Time View
কুমিল্লা নগরীর ১ নং ইপিজেড এলাকায় সৌন্দর্যচর্চা প্রতিষ্ঠান মহারানী বিউটি জোনের দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে এক আনুষ্ঠানিক আয়োজনে ফিতা কেটে নতুন শাখার যাত্রা শুরু করেন এস.বি.এন যুব মহিলা সংগঠনের নির্বাহী পরিচালক ও বিউটি এক্সপার্ট ট্রেনার সালমা ইসলাম নূপুর।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সালমা ইসলাম নূপুর বলেন, নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিচ্ছে। সৌন্দর্যচর্চা, স্কিল ডেভেলপমেন্ট ও উদ্যোক্তা তৈরির মতো সেক্টরে নারীদের উপস্থিতি দিন দিন বাড়ছে যা অত্যন্ত ইতিবাচক। মহারানী বিউটি জোন ইতোমধ্যে মানসম্মত সেবা প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। দ্বিতীয় শাখা উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবার পরিসর আরও সম্প্রসারিত হবে।
তিনি আরও বলেন, নারীদের কর্মমুখী প্রশিক্ষণ ও নিজস্ব ক্যারিয়ার গঠনের সুযোগ তৈরি হলে পরিবার ও সমাজ উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়ে। এমন উদ্যোক্তা উদ্যোগ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করে।
মহারানী বিউটি জোনের পরিচালক ঋতু চৌধুরী জানান, গ্রাহকদের চাহিদা ও সেবার মান বজায় রাখতেই দ্বিতীয় শাখার সূচনা করা হয়েছে। নতুন শাখায় থাকবে আধুনিক হেয়ার ও স্কিন কেয়ার, ব্রাইডাল ও পার্টি মেকওভার, স্পা সার্ভিসসহ বিভিন্ন সৌন্দর্যসেবা। পাশাপাশি আগ্রহীদের জন্য বিউটি কেয়ার ও মেকওভার ট্রেনিং কোর্সও পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পেশার নারী উদ্যোক্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কেটে নতুন শাখার সফলতা কামনা করে আপ্যায়নের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host