1. pcumilla30@gmail.com : Suzan :
রাজনৈতিক বৈষম্যে যাদের চাকরি হয়নি তাদের ধরে ধরে চাকরি দিব : ড. মোবারক - প্রথম কুমিল্লা
July 30, 2026, 11:10 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

রাজনৈতিক বৈষম্যে যাদের চাকরি হয়নি তাদের ধরে ধরে চাকরি দিব : ড. মোবারক

  • Update Time : Monday, December 15, 2025
  • 273 Time View

 

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়তে ইসলামীর মনোনীত প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন বলেছেন, বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। এটা যদি আমরা বন্ধ করে দিতে পারি অটোমেটিক দেখবেন বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের দেশে রিসোর্সের অভাব নাই। আমরা কাজে লাগাতে পারছি না। মাটির নিচেও রিসোর্স আছে, মাটির উপরেও আছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোবারক বলেন, মাদক নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র। এটা ৫৪ বছরে কেউ পারেনি। আমরা পারব ইনশাআল্লাহ। যারা নিজেরা মাদকের সাথে জড়িত তারা কী মাদকমুক্ত করবে? সেটি সম্ভব না। মাদক মুক্ত করতে হলেমাদক মুক্ত ব্যক্তির দরকার। আমরা চাই এলাকাকে মাদকমুক্ত করতে। তরুণরা যেন এলাকায় খেলাধুলা করতে পারে। আমার লক্ষ্য হলো ব্রাহ্মণপাড়ায় একটি বুড়িচংয়ে একটি মিনি স্টেডিয়াম করা।

শিবিরের সাবেক এই সভাপতি বলেন, আমরা যদি আমাদের তরুণদেরকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। সারা বিশ্বের সবচেয়ে বেশি তরুণ হচ্ছে আমাদের বাংলাদেশে। তাদের যদি সুন্দর কর্মসংস্থান করতে পারি। আগে বিএনপি করলে, জামায়াত করলে তার চাকরি ছিল না। এদেশে অসংখ্য শিক্ষিত বেকার রয়েছে। রাজনৈতিক বিষম্যের শিকার হয়ে তারা চাকরি পায়নি। ইনশাআল্লাহ আমরা তাদের ধরে ধরে চাকরির ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, আজকের সকল জায়গায় একটা স্লোগান- ‘দাঁড়িপাল্লা’। আজকের দুই বছর একটি শিশুও আমাদেরকে দেখলে দাঁড়িপাল্লা বলে। তারমানে তার ভেতর থেকে উজ্জীবিত হচ্ছে। গতকাল এক হিন্দু ভাই আমাকে বলেছেন, মাধবপুর কেন্দ্রে পাস করার জন্য আপনি আসা লাগবে না আমি একাই যথেষ্ট। আমার ৭৮০ টা ভোট আছে হিন্দু পুরোটাই আপনি পাবেন। এক টাকাও খরচ করা লাগবে না।  মানুষের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এজন্য আমাদেরকে আগামী দিনে শক্ত থাকতে হবে।

এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা নায়েবে আমীর শাহজালাল, ছাত্র শিবিরের বুড়িচং উপজেলা সভাপতি বর্তমান সৌদি প্রবাসী রাকিবুল হাসান, প্রবাসী জসিমউদ্দীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host