1. pcumilla30@gmail.com : Suzan :
সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৫ - প্রথম কুমিল্লা
August 1, 2026, 1:56 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৫

  • Update Time : Sunday, December 28, 2025
  • 108 Time View

মোহাম্মদ মাসুদ মজুমদার:

২৬ ডিসেম্বর, শুক্রবার – “শুদ্ধ সাহিত্য চর্চা আমাদের অঙ্গিকার ” এই স্লোগান কে ধারণ করে, কুমিল্লা কবি পরিষদ ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে রাজধানীর সেগুনবাগিচা কচিকাঁচা মিলনায়তনে।

কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আর. মজিব এর সঞ্চালনায়, সংগঠনের সভাপতি কবি আবদুল লতিফ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি মতিন বৈরাগী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কবি পরিষদের প্রধান উপদেষ্টা প্রাকৃতজ শামিমরুমি টিটন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা কবি পরিষদের উপদেষ্টা কবি কাজী আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার, কবি শাওন আজগর, কবি মাহমুদুল হাসান নিজামি, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার।

সৃজনশীলতাকে ধারণ করে এই সাহিত্য সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও পুরস্কার প্রদান-এর মাধ্যমে সম্মানিত করা হয়।

০১। সিইউকেপি সাহিত্য সম্মাননা ও অর্থ পুরষ্কার ২০২৫. ০৭ জন।
০২। বর্ষসেরা আবৃত্তি শিল্পী সম্মাননা ২০২৫. ৫ জন।
০৩। গুনী শিক্ষক সম্মাননা ২০২৫. ১০ জন।
০৪। গ্রন্থ সম্মাননা ২০২৫. ০৭ জন।
০৫। ক্ষুদে কবি সম্মাননা ২০২৫. ৭০ জন।
০৬। শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা ২০২৫, ১৭ জন সহ
অসংখ্য গুণীজনদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা, মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট, মগ, কলম সহ উপহার সামগ্রী।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন
এমন সুশৃঙ্খল ও মার্জিত অনুষ্ঠান বাংলা সাহিত্যে বিরল। এই অনুষ্ঠান সকলের মনে স্থান করে নিয়েছে। সভাপতি তাঁর বক্তব্যে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে, ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host