1. pcumilla30@gmail.com : Suzan :
সদর দক্ষিণে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন - প্রথম কুমিল্লা
June 1, 2026, 6:54 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

সদর দক্ষিণে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

  • Update Time : Tuesday, December 30, 2025
  • 86 Time View

সোহাইবুল ইসলাম সোহাগ।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে এমন প্রেক্ষাপটে মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর দক্ষিণ উপজেলায় এক আইনশৃঙ্খলা সভায় এসকল সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অবৈধ মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, উপজেলার কোথাও অবৈধভাবে মাটি কাটার খবর পাওয়া মাত্রই প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। কোনোভাবেই এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।

সভায় ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, অবৈধ মাটি কাটার ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা করা হয়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল পক্ষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

সভায় সদর দক্ষিণ থানার পুলিশ প্রশাসনের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host