1. pcumilla30@gmail.com : Suzan :
এনআইডি সংশোধন শূন্য কোটায় - প্রথম কুমিল্লা
June 1, 2026, 6:52 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

এনআইডি সংশোধন শূন্য কোটায়

  • Update Time : Tuesday, February 13, 2024
  • 321 Time View

সুজন মজুমদার || চিন্তা ছিলাম। ভয় লাগছে। কিভাবে কি করব? সাহস নিয়ে ডুকে গেলাম। ডুকে স্যারের সাথে কথা বললাম। স্যারের আচরণ এবং সহযোগিতা খুবই অমায়িক। একসপ্তাহের মধ্যে আইডি সংশোধন হয়ে গেল। সত্যি আমি খুশি। এইভাবে বললেন এক প্রবাসী নতুন ভোটার।

 

বলছি কুমিল্লা জেলা বরুড়া উপজেলা নির্বাচন অফিসের কথা। এই নির্বাচন অফিসে ২৪শে নভেম্বর ২০২৩ সালে নির্বাচন কর্মকর্তা হিসাবে যোগদান করেন মোহাম্মদ ওসমান গণি। তিনি তার আগে নির্বাচন কমিশনার সচিবালয়ে কর্মকর্তা হিসাবে কাজ করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে বরুড়াতে প্রথম যোগদান। যোগদানের সময় তিনি দেখতে পেলেন দুই হাজার দুইশত নতুন ভোটার পেন্ডিং এবং এনআইডি সংশোধন চারশত পেন্ডিং ছিলো। আড়াই মাসে তিনি দুই হাজার দুইশত নতুন ভোটার পেন্ডিং থেকে পঞ্চাশ ভোটার পেন্ডিংয়ে এবং চারশত এনআইডি সংশোধন শূন্য কোটায় নিয়ে এসেছেন।

মোহাম্মদ ওসমাণ গণি চট্টগ্রাম জেলা বাঁশখালী পৌরসভায় ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

বরুড়া নির্বাচন কর্মকর্তা যোগদানের পর থেকে বদলেগেলো নির্বাচন অফিসের কার্যক্রম। যে যাবেন পরামর্শ পাবেন সরাসরি। তিনি সারাক্ষণ নির্বাচন অফিসের সকল কর্মচারীদেরকে মনিটরিং করেন। প্রতিদিন সকালবেলা কার্য্যপ্রণালি কর্মচারিদের মধ্যে ভাগ বন্টন করে দেন। একঘন্টা পরপর অফিসের বারান্দায় এসে বলতে শোনা যায়, কেউ কাউকে ঘুষ দিবেন না। ঘুষ কিংবা হয়রানি মুক্ত থাকুন। অভিযোগ থাকলে আমাকে সরাসরি এসে বলুন। আমি সমাধান করবো।

এই বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি বলেন, প্রতিদিন রাত ৭/৮ টা পর্যন্ত অফিস করি। সেইজন্য আজকে পর্যন্ত এনআইডি সংশোধন শূন্য কোটায়। প্রতিদিন নতুন ভোটার কাজ করছি। যিনি যখন আসেন তখন ছবি তুলে রাখছি। যেন মানুষকে হয়রানি হতে না হয়। তিনি আরও বলেন, বরুড়ার মানুষ শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ। মানুষকে সেবা দিলে সন্তুষ্ট। একটু পরিশ্রম করলে সকল সমস্যা সমাধান করা যায় এবং মানুষের মন জয় করা যায়।

বরুড়া উপজেলা ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় ১৭৯২১৩ জন পুরুষ ভোটার, ১৭০১৭৯ মহিলা ভোটার ও ৪জন হিজড়া ভোটার। মোট ভোটারের সংখ্যা ৩৪৯৩৯৬ জন। উপজেলার মোট আয়তন ২৪২ বর্গকিমি (৯৩ বর্গমাইল)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host