1. pcumilla30@gmail.com : Suzan :
লালমাইয়ের হরিশ্চর জগতপুরে অবৈধ মাটি কাটার দায়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা - প্রথম কুমিল্লা
June 1, 2026, 5:58 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

লালমাইয়ের হরিশ্চর জগতপুরে অবৈধ মাটি কাটার দায়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা

  • Update Time : Friday, January 2, 2026
  • 106 Time View

সোহাইবুল ইসলাম সোহাগ।। কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর বাজার জগতপুর এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে একজনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) রাতের আঁধারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষিজমির মাটি কাটার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে আটক করা হয়।

এ সময় “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩”-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানের সময় অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা বলেন, জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host