1. pcumilla30@gmail.com : Suzan :
গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্মসনদে ফি নেই - প্রথম কুমিল্লা
July 30, 2026, 9:40 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্মসনদে ফি নেই

  • Update Time : Saturday, January 3, 2026
  • 121 Time View

সোহাইবুল ইসলাম সোহাগ।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্ম নিবন্ধন সনদ প্রদানে কোনো ধরনের ফি নেওয়া হয় না বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সালাহউদ্দিন মাহমুদ।

স্থানীয়রা বলছেন, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের এই উদ্যোগ প্রশংসনীয়। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভোগান্তি কমবে, অন্যদিকে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিরা সম্মানজনকভাবে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সালাহউদ্দিন মাহমুদ বলেন, সরকার ঘোষিত নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী নাগরিকদের জন্ম নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা বিনা ফিতে প্রদান করা হচ্ছে। সমাজের এই বিশেষ শ্রেণির মানুষদের প্রতি সম্মান ও সহযোগিতার অংশ হিসেবেই ইউনিয়ন পরিষদ এ সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা ও হয়রানি রোধে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি করছে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো ফি গ্রহণ করা যাবে না। বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host