1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় বন্ধু সংগঠনের বার্ষিক  মিলনমেলায় নো স্মোকিং কার্ড প্রদর্শন  - প্রথম কুমিল্লা
July 30, 2026, 9:40 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

বরুড়ায় বন্ধু সংগঠনের বার্ষিক  মিলনমেলায় নো স্মোকিং কার্ড প্রদর্শন 

  • Update Time : Tuesday, January 6, 2026
  • 333 Time View

“আর নয় মাদক—মাদকে না বলুন” এই প্রত্যয়কে সামনে রেখে বিগত বছরের ন্যায় কুমিল্লা জেলা বরুড়া উপজেলা  ১৫ নং পয়ালগাছা ইউনিয়নের ঐতিহ্যবাহী পয়ালগাছা আখন্দ বাড়ি, কাজকামতা ভূঁইয়া বাড়ি ও মেম্বার বাড়ি এই তিনটি বাড়ির যৌথ উদ্যোগে বন্ধু সংগঠনের আয়োজনে বার্ষিক মিলনমেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মিলনমেলাকে কেন্দ্র করে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে নেওয়া হয় নানা ব্যতিক্রমী আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— শীতকালীন পিঠাপুলি, বইমেলা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট এবং র‍্যাফেল ড্র।

মঙ্গলবার (০৬ জানুয়ারি)  বিকাল ৪ ঘটিকায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সূচনা বক্তব্য রাখেন মোজাম্মেল হোসেন শিমুল ভূঁইয়া, ইমতিয়াজ আহমেদ নাফিজ ও ছিদ্দিকুর রহমান মেম্বার। বক্তারা সমাজ গঠনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং মাদকবিরোধী আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ সুমন ভূঁইয়া, জহির আখন্দ, খলিলুল রহমান মেম্বার, মুক্তার হোসেন ভূঁইয়া, সাইফ উদ্দিন ভূঁইয়া, রনি আখন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

এছাড়াও উক্ত অনুষ্ঠান বাস্তবায়নে বন্ধু সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতা ছিল অত্যন্ত প্রশংসনীয়।

এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেন— মোজাম্মেল হোসেন শিমুল ভূঁইয়া, মেজবাহ উদ্দিন আখন্দ ও নাছির উদ্দীন মেম্বার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host