1. pcumilla30@gmail.com : Suzan :
সদর দক্ষিণ উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মাওলানা সফিকুল আমিন পাটোয়ারী - প্রথম কুমিল্লা
July 31, 2026, 11:45 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

সদর দক্ষিণ উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মাওলানা সফিকুল আমিন পাটোয়ারী

  • Update Time : Saturday, January 10, 2026
  • 132 Time View

সুজন মজুমদার

কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সফিকুল আমিন পাটোয়ারী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সদর দক্ষিণ উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, এর আগেও তিনি একাধিকবার শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশেষ করে ২০১৭, ২০২২ ও ২০২৩ সালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়ে তিনি প্রশংসিত হন।

অধ্যক্ষ মাওলানা মোঃ সফিকুল আমিন পাটোয়ারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের মরহুম আলহাজ্ব মাওলানা আবুল হুদা মোঃ মুসা (রহঃ) এর চতুর্থ পুত্র। তিনি বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এবং ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষায় দীক্ষা লাভ করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি কাকৈরতলা সমাজকল্যাণ সংস্থার সভাপতি এবং কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

অধ্যক্ষ মাওলানা মোঃ সফিকুল আমিন পাটোয়ারী বলেন,
“মাদ্রাসার একঝাঁক তরুণ শিক্ষক-শিক্ষিকার দক্ষতা, সততা ও নিরলস পরিশ্রমের ফলেই আজ প্রতিষ্ঠানটি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে।” তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ সফলতার জন্য এলাকার সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। একই সাথে তার এ অর্জন তিনি তার সন্মানিত পিতা মাতা সহ তার শিক্ষা জীবনের সকল শ্রদ্ধেয় শিক্ষকগণের জন্য উৎসর্গ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host