
কুবি প্রতিনিধি : সমবেত হও, সিয়াম সাধনা করো এবং রমজানের আত্মিক মাহাত্ম্য উদ্যাপন করো”–এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পদ্মা ছাত্রকল্যাণ সংঘ’ এর উদ্যোগে নবীন বরণ ও ইফতার প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে এ প্রোগ্রাম আয়োজন করা হয়৷
সাধারণ সম্পাদক মোঃ তাহমিদ বলেন, “পদ্মা ছাত্রকল্যাণ সংঘ সবসময়ই একটি পরিবারের মতো কাজ করে, আর আজকের এই নবীনবরণ ও ইফতার মাহফিল সেই ভ্রাতৃত্বের বন্ধনকেই আরও একবার দৃঢ় করল। যারা এই প্রোগ্রাম সফল করতে সহযোগিতা করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞ।”
পদ্মা ছাত্রকল্যাণ সংঘ এর সভাপতি সাইবুর রহমান বলেন, “গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরের সমন্বয়ে পদ্মা ছাত্রকল্যাণ সংঘ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গঠিত। আমাদের এই সংগঠন একটা পরিবারের ন্যায়। সংগঠনের সাবেক এবং বর্তমানদের নিয়ে এই সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ্। নবীনদের প্রতি আমার চিন্তা হচ্ছে তারা যেনো নিজেদেরকে মহান আদর্শের ভিত্তিতে গড়ে তোলে এবং এই এসোসিয়েশনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।”
Leave a Reply