বুধবার (০৪ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত সুয়াগঞ্জ বাজার এলাকায় হাইওয়ের ওপর স্থাপিত অস্থায়ী কাঁচাবাজারে এ বিশেষ অভিযান চালানো হয়।
প্রশাসন জানায়, মহাসড়কের ওপর অবৈধভাবে দোকান বসানোর ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। একই সঙ্গে রমজানকে কেন্দ্র করে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রির চেষ্টা করছেন এমন অভিযোগের প্রেক্ষিতে বাজার মনিটরিং জোরদার করা হয়।
অভিযানকালে ৮টি দোকানের মালিককে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে মহাসড়কের ওপর দোকান না বসানোর জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রমজানে ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা, সুয়াগঞ্জ বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply