1. pcumilla30@gmail.com : Suzan :
সবুজ ক্যাম্পাস গড়তে কুবির বিজয়-২৪ হলে বৃক্ষরোপণ কর্মসূচি - প্রথম কুমিল্লা
April 16, 2026, 2:35 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

সবুজ ক্যাম্পাস গড়তে কুবির বিজয়-২৪ হলে বৃক্ষরোপণ কর্মসূচি

  • Update Time : Monday, April 6, 2026
  • 30 Time View

কুবি প্রতিনিধি: বিজয়-২৪ হলের উদ্যোগে ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে ৪টায় হলের সামনে হল প্রভোস্টের উপস্থিতিতে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এ আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, হাউজ টিউটর ও হলের আবাসিক শিক্ষার্থীরা।

বিজয় ২৪ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান বলেন, ‘বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। বর্তমানে উপযুক্ত মৌসুম থাকায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে আমরা এ উদ্যোগ বাস্তবায়নে সচেষ্ট। প্রতিবছরের মতো এবারও আমাদের হলে বাৎসরিক বৃক্ষরোপণের পাশাপাশি ‘৩৬শে জুলাই’ স্মরণে ৩৬টি চারা রোপণ করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টির কথা বিবেচনা করে ফলজ গাছকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘বৃক্ষ আমাদের ফল দেয়, ছায়া দেয়। আমরা যে যেখানেই থাকি না কেন জীবন এবং সমাজ পরিবর্তনের জন্য কমপক্ষে একটা হলেও গাছ লাগানো উচিত। বিজয়-২৪ হলের এই বৃক্ষরোপণ কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host