1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লার পদুয়াবাজার বিশ্বরোডে এসবিএসি ব্যাংকের উপশাখা উদ্বোধন - প্রথম কুমিল্লা
June 1, 2026, 6:53 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

কুমিল্লার পদুয়াবাজার বিশ্বরোডে এসবিএসি ব্যাংকের উপশাখা উদ্বোধন

  • Update Time : Wednesday, March 6, 2024
  • 201 Time View

এসবিএসি ব্যাংক পিএলসি.’র পদুয়ারবাজার বিশ্বরোড উপশাখা কুমিল্লার লাকসাম রোডের নোমান কমপ্লেক্সে আজ বুধবার (৬ মার্চ, ২০২৪) প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেছেন ব্যাংকের চেয়ারম্যান ও কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম)। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, এসকিউ গ্রুপের পরিচালক আবুজাফর মোহাম্মদ মঞ্জুরুল কাদের, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল আজীম। এসময়ে ব্যাংকের এসইভিপি ও প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক মনজুরুল করিম, ইভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান ফয়সাল আহমেদ, ইভিপি ও কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী, এসভিপি ও ডিজিটাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ কুমিল্লা অঞ্চলের শাখা প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন পদুয়ারবাজার বিশ্বরোড উপশাখার ইনচার্জ ও এফএভিপি মো. জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় ব্যাংকের চেয়ারম্যান আবুজাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম এমপি বলেন, বর্তমানে বৈশ্যিক ও অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জ বিদ্যমান থাকা স্বত্ত্বেও এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। যার ফলশ্রুতিতে চতুর্থ প্রজন্মের ব্যাংক হয়েও আমরা সকল আর্থিক সূচকে শক্ত ভিত গড়তে সক্ষম হয়েছি। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো- গ্রামেও যেনো শহরের সুযোগ সুবিধা থাকে। সে জন্য আমরা আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমকে তরান্বিত করার লক্ষ্যে কৃষি, এসএমই, নারীউদ্যোক্তাদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিয়ে থাকি। পাশাপাশি রেমিট্যান্স আহরণ ও বৈদেশিকবাণিজ্যেও গুরুত্ব দিয়ে ব্যাংক পরিচালনা করি। ব্যাংকের কর্মকর্তাদের গ্রাহকের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান বলেন, এসবিএসসি ব্যাংক দ্রুতত মসময়ের মধ্যে সারাদেশে ৮৯টি শাখা ও ৩০টি উপশাখা এবং এজেন্ট ব্যাংকিংয়ের ৩২টি আউটলেটের মাধ্যমে ব্যাংকিং সেবাজনগণের দোরগোড়ায় পৌঁছেদিতে সক্ষম হয়েছে। আমাদেও ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়মকানুন মেনে শহরে ও গ্রামে ১:১ শাখা খুলেছে। এক্ষেত্রে আমরা মুনাফাকে বড় করে দেখি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host